নওগাঁ জেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ৭৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
গতকাল (২ নভেম্বর) কেন্দ্রীয় কমিটির সদস্য আখতার হোসেন ও দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে এ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার (৩ নভেম্বর) দুপুরে সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কমিটির প্রকাশ করেন।
ঘোষিত কমিটিতে মাহফুজার রহমান চৌধুরী (রুবেল)-কে আহ্বায়ক এবং খন্দকার তারিকুল ইসলাম (দিপু)-কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অনুমোদনপত্রে উল্লেখ করা হয়,আগামী ছয় (৬) মাসের জন্য নিম্নোক্ত আহ্বায়ক কমিটি অনুমোদন করা হলো।
কমিটি ঘোষণার পর থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে শুভেচ্ছা বার্তার বন্যা।
দলীয় সূত্রে জানা গেছে, এনসিপি নওগাঁ জেলায় সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে মাঠপর্যায়ে মতবিনিময় সভার আয়োজন করবে।
নওগাঁ জেলা আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরী (রুবেল) বলেন,দলের আদর্শ ও নেতৃত্বের নির্দেশনা অনুসারে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। নওগাঁ জেলায় জাতীয় নাগরিক পার্টিকে জনগণের পাশে থাকা একটি সক্রিয় রাজনৈতিক সংগঠনে পরিণত করাই আমাদের লক্ষ্য।
আজকালের কন্ঠ/আর বি