নড়াইলের লোহাগড়ায় বিএনপি সাবেক স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলাম এর ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সকাল ১১ টায় এনপিপি লোহাগড়া উপজেলা দলীয় কার্যালয়ে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, এনপিপি নড়াইল জেলা শাখার সভাপতি শরীফ মুনির হোসেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহ বেগম, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুসা মোল্যা, এনপিপি লোহাগড়া উপজেলা শাখার সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক বদিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান লোটাস, এনপিপি মহিলা নেত্রী ববিতা খানম, প্রচার সম্পাদক সৈয়দ কিবরিয়া, ছাত্রনেতা ফরহাদসহ প্রমুখ।
এ সময় প্রয়াত তরিকুল ইসলাম এর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন এনপিপি লোহাগড়া উপজেলা শাখার সভাপতি শেখ হাফিজুর রহমান।
আজকালের কন্ঠ/আর বি