লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের কফিল উদ্দিন ডিগ্রি কলেজে ছাত্রদল আয়োজিত নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, “গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছে।”
রবিবার, ২ নভেম্বর দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। এ সময় তিনি আরও বলেন, “ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের অধিকার ও গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে অন্যায়, দমন-পীড়ন ও দলীয় প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করতে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি।”
অনুষ্ঠানে কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নবীন শিক্ষার্থীদের বরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষার্থীরা গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন।
আজকালের কন্ঠ/আর বি