Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:৫১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২, ২০২৫ , ৮:০৯ অপরাহ্ণ

নাটোরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

লেখকঃ নাটোর প্রতিনিধি

রবি ২০২৫–২৬ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের করা হয়েছে ।

রবিবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে নাটোর সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ আদনান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহানসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় কৃষকেরা।

প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার ৩৬০ জন কৃষকের মাঝে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হয়। এর মধ্যে গমের জন্য প্রতি কৃষককে দেওয়া হয় ২০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। সরিষার জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি; পেয়াজের জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি; চিনাবাদামের জন্য ১০ কেজি বীজ ও ১০ কেজি ডিএপি; মসুরের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি; এবং খেসারির জন্য ৮ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় হ্রাস করবে এবং তাদেরকে অধিক ফসল উৎপাদনে উৎসাহিত করবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন