Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:০৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২, ২০২৫ , ৭:১৯ অপরাহ্ণ

২১ বছর পর পদোন্নতি পেলেন ফায়ার ফাইটার সোহেল রানা

লেখকঃ জামাল খান, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ফায়ার স্টেশনের অভিজ্ঞ ও দায়িত্বশীল ফায়ার সার্ভিস সদস্য সোহেল রানা দীর্ঘ ২১ বছরের সেবা শেষে লিডার ফায়ার ফাইটার থেকে লিডার পদে পদোন্নতি পেয়েছেন। তিনি টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার কৃতি সন্তান। পদোন্নতির পর তাঁকে শ্রীনগর, মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনে বদলি করা হয়েছে।

রবিবার বিকালে ময়মনসিংহে তাঁর কাঁধে পদোন্নতির বেইজ পরিয়ে দেন পিএফএম (ভারপ্রাপ্ত) উপ, পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী। এ সময় তিনি বলেন
ফায়ার সার্ভিস একটি মানবিক সেবা প্রতিষ্ঠান। জনগণের পাশে থেকে জীবন বাজি রেখে যারা সেবা করে, তারা সত্যিকারের বীর। সোহেল রানা তার দীর্ঘ কর্মজীবনে সততা, আন্তরিকতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তার পদোন্নতি আমাদের গর্ব।

এসময় আরো উপস্থিত ছিলেন, মোমেন মুরশেদ, সিনিয়র স্টেশন অফিসার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ফায়ার স্টেশন রোকনুজ্জামান রোকন, ওয়্যারহাউস ইন্সপেক্টর, সদর ফায়ার সার্ভিস, ময়মনসিংহ সহকর্মী এবং উপস্থিত সকলেই সোহেল রানাকে ফুল দিয়ে অভিনন্দন জানান এবং তাঁর ভবিষ্যৎ ক্যারিয়ারের সাফল্য কামনা করেন।

পদোন্নতি লাভের পর সোহেল রানা বলেন, এই পদোন্নতি আমার দায়িত্বকে আরও বাড়িয়ে দিলো। মানুষের সেবা করতে এবং বিপদে পাশে দাঁড়াতে আমি সবসময় প্রস্তুত। সকলের দোয়া ও সহযোগিতা চাই।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন