বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এই একটা নির্বাচনের জন্য আজকে একটা সুযোগ এসেছে।
প্রধান উপদেষ্টা ঘোষনা দিয়েছেন আগামী রোযার আগে ফ্রেবুয়ারীতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন কেও নিয়ে নতুন করে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে।
আমরা চাই অতিদূত সরকারের কাছে আমাদের আহবান বাংলাদেশের জনগনের অনুরোধ জানগনের আহবান অতিদূত নির্বাচনের তারিখ ঘোষনা করে বাংলাদেশের মানুষ কে এই দ্বিধা দ্বন্দ থেকে হটিয়ে নির্বাচনের দিকে মানুষকে ধাবিত করবেন।
এইটাই বর্তমান সরকারের কাছে আমাদের আহবান এইটাই হচ্ছে নির্বাচন কমিশনের কাছে আহবান।তিনি আজ রবিবার বিকেলে নাটোর সদর উপজেলার ৫ নং হরিশপুর ইউনিয়নের পাইকেরদৌল চৈড়ী পাড়ায় ৮ নং ওর্য়াড বিএনপির আয়োজনে উঠান বৈঠকে এসব কথা বলেন।
উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন,সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম,নাসিম উদ্দিন নাসিম, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম,স্বেচ্ছা সেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষার,বড় হরিশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহাতাব আলী বিশ্বাস,সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমান চঞ্চল, সহ বিএনপির নেতৃবৃন্দ।
আজকালের কন্ঠ/আর বি