রোপা আমন ফসলে বাদামী গাছ ফড়িং বা কারেন্ট পোকার বিস্তার প্রতিরোধে উপজেলার বিভিন্ন ব্লকে ঘুরে ঘুরে সচেতনতামূলক আলোচনা সভা অব্যহত রয়েছে। গত বৃহস্পতিবার রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস আয়োজনে রোপা আমন ফসলে ব্লাষ্ট রোগ, বাদামী গাছ ফড়িং এবং ইঁদুরের আক্রমণ প্রতিরোধে কৃষকদের সচেতনতামূলক সম্প্রতি একাধিক আলোচনা সভার আয়োজন করে প্রচার প্রচারণা অব্যহত রয়েছে।
তারাগঞ্জ উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত এসব সভায় কৃষি অফিসের বিভিন্ন স্তরের অফিসারবৃন্দ উপস্থিত হয়ে কৃষকদের মধ্যে সময়মতো সঠিক ঔষধ সঠিক ভাবে প্রয়োগ এর বিষয়ে পরামর্শ প্রদান করছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ধীবা রানী রায় জানান, কৃষকদের বিভিন্ন রোগ-পোকামাকড় এর লক্ষণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা, বিস্তার এবং নিয়ন্ত্রণ কৌশল, ইঁদুর নিধনের কার্যকর পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং লিফলেট বিতরণ করা হচ্ছে। এছাড়াও “খামারি এ্যাপস” – এর ব্যবহারের মাধ্যমে সারের সুষম ব্যবহার নিয়েও আলোচনা করা হয় এসব সভায়। তিনি আরও জনান, মৌসুমে শুরু থেকে অতন্দ্র জরিপ, আলোক ফাঁদ এর মাধ্যমে পোকামাকড় এর উপস্থিতি পর্যবেক্ষণ করে কৃষক দের সময়োপযোগী পরামর্শ দিয়ে থাকে। কৃষি কর্মকর্তারা সরাসরি মাঠে উপস্থিত থেকে কৃষকদেরকে এরোগ প্রতিরোধে সময় এই সচেতনতামূলক কার্যক্রমকে কৃষকরা আন্তরিকভাবে গ্রহণ করেছেন।
আলমপুরের শেরমস্ত বাঙালিপুর এর কৃষক আজিজার রহমান, ইকরচালী ইউনিয়নের কৃষক জয়তুল ইসলাম, কুর্শা ইউনিয়ন এর এমদাদুল সহ অন্যান্য কৃষকগণ জানান, মাঠ পর্যায়ে কৃষি বিভাগের এমন উদ্যোগ ফসল রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে এবং উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে। কৃষি বিভাগের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি