Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২১ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২, ২০২৫ , ১:০৮ অপরাহ্ণ

সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

লেখকঃ সাতক্ষীরা জেলা প্রতিনিধি

গত ০১ অক্টোবর ২০২৫ হতে ৩১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন সদরসহ অধীনস্থ বিওপি/ক্যাম্প/চেকপোষ্ট কর্তৃক স্ব স্ব দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০৩ জন মাদক ব্যবসায়ীসহ বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য আটক করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর দায়িত্বাধীন সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় বিভিন্ন স্থানে গত ০১ অক্টোবর ২০২৫ হতে ৩১ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩৫১ বোতল ভারতীয় মদ, ১৫০ বোতল ভারতীয় ফেনসিডিল, ১৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ, ভারতীয় গাঁজা ১২.০৮ কেজি, ৬৩০ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট, ১৩০ পিস ইয়াবা, ১৫৪০ পিস ক্যাটাগ্রা ট্যাবঃ ও ১৯৯ পিস টেপডল ট্যাবঃসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য আটক করে। যার আনুমানিক মূল্য ৬৫,৬৮,১৬৮/- (পঁয়ষট্টি লক্ষ আটষট্টি হাজার একশত আটষট্টি) টাকা। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কারনে সীমান্তে মাদক চোরাচালান ব্যাপক হারে হ্রাস পেয়েছে। এতে সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে।

বিজিবি টহলদল কর্তৃক ০৩ জন আসামীসহ আটককৃত মাদকদ্রব্য সাতক্ষীরা সদর থানায় মামলা করতঃ তাদেরকে থানায় হস্তান্তর করা করা হয়েছে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।
দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন