
নেত্রকোণার মদন উপজেলায় ছেলের লাঠির আঘাতে মোস্তফা মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার মাঘান ইউনিয়নের ঘাটুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোস্তফা মিয়া ওই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। অভিযুক্ত ছেলে সাজ্জাদ মিয়া (২৫) দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ্ জানান, শনিবার রাতে খাবার শেষে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন মোস্তফা মিয়া। হঠাৎ তার মানসিক ভারসাম্যহীন ছেলে সাজ্জাদ ঘরে ঢুকে লাঠি দিয়ে বাবাকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মোস্তফা মিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :