Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:১৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২, ২০২৫ , ১০:৫৩ পূর্বাহ্ণ

মাসের শুরুতেই আবারও বাড়লো সোনার দাম

লেখকঃ মোঃ আরাফাত আলী

কিছুটা কমানোর পর দেশের বাজারে আবারও বাড়তে শুরু করেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১,৬৮০ টাকা বাড়ানো হয়েছে। ফলে এক ভরি সোনার নতুন দাম দাঁড়ালো ২ লাখ ১,৭৭৬ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বৃদ্ধির প্রেক্ষিতে এই পরিবর্তন করা হয়েছে। নতুন দাম রবিবার (২ নভেম্বর) থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

শনিবার (১ নভেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশিত হয়।

এর আগে বৈশ্বিক বাজারে দাম নিম্নমুখী থাকায় দেশে টানা তিন দিন দাম কমেছিল। সে সময় সব মিলিয়ে ভালো মানের এক ভরি সোনার দাম কমেছিল ২৩ হাজার ৫৭৩ টাকা। তাতে দাম নেমে এসেছিল দুই লাখ টাকার নিচে। তবে গত বুধবার আবারও একলাফে ৮ হাজার ৯০০ টাকা দাম বাড়ানোর ঘোষণা দেয় বাজুস। তাতে গত বৃহস্পতিবার থেকে সোনার দাম আবারও দুই লাখ টাকা ছাড়ায়। তারপর গত বৃহস্পতিবার রাতে সোনার দাম ২ হাজার ৬১৩ টাকা কমানোর ঘোষণা এলেও ভরিপ্রতি দাম দুই লাখ টাকার নিচে নামেনি।

বাজুস নির্ধারিত নতুন দাম অনুযায়ী, আগামীকাল থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ হাজার ৬৮০ টাকা বেড়ে হবে ২ লাখ ১ হাজার ১৭৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনা ১ হাজার ৫৯৮ টাকা বেড়ে ১ লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি সোনা ১ হাজার ৩৬৫ টাকা বেড়ে ১ লাখ ৬৫ হাজার ৮১ টাকা হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১১৬ টাকা বেড়ে দাঁড়াবে ১ লাখ ৩৭ হাজার ১৮০ টাকা।

এদিকে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম এখন ৪ হাজার ২৪৬ টাকা।]

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন