আজ ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমাজ কল্যাণ কেন্দ্রীয় কৃষি উন্নয়ন সমবায় সমিতি লি. ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠান, হিসেবে নির্বাচিত হয়েছে।
এই গৌরবময় অর্জনে সমবায়টির পক্ষ থেকে উপজেলা, জেলা ও বিভাগীয় সমবায় অফিসের সকল কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
সমিতির সভাপতি জানান, এই স্বীকৃতি আমাদের দীর্ঘদিনের নিষ্ঠা, পরিশ্রম ও সহযোগিতার ফল। আমরা কৃতজ্ঞ সকল প্রশাসনিক কর্মকর্তাদের প্রতি, যাদের সহযোগিতা ছাড়া এই অর্জন সম্ভব হতো না।
এসময় তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান সমবায়টির সকল স্তরের কর্মকর্তা ও সদস্যদের, যাদের অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা ও একনিষ্ঠতার ফলে সমাজ কল্যাণ কেন্দ্রীয় কৃষি উন্নয়ন সমবায় সমিতি আজকের এই সাফল্যের উচ্চতায় পৌঁছেছে।
সভাপতি আরও বলেন, “সমবায়ের মূল লক্ষ্যই হচ্ছে ঐক্য ও উন্নয়ন। আমরা আগামীতেও সমাজের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, জাতীয় সমবায় দিবসে দেশের বিভিন্নজ জেলার শ্রেষ্ঠ সমবায় ও সমবায়ীদের পুরস্কার প্রদান করা হয়, যা সমবায় আন্দোলনের অগ্রযাত্রায় এক অনন্য স্বীকৃতি হিসেবে বিবেচিত।
আজকালের কন্ঠ/আর বি