রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল দুমকি উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে দুমকি উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ আলতাফ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাকসুদ আহম্মেদ বায়জিদ পান্না মিয়া এবং জেলা কৃষক দলের সদস্য সচিব তারিকুল ইসলাম ইভান প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।
দুমকি উপজেলা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম উদ্দিন হাওলাদার।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মজিবুর রহমান, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান রুমি এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান দিপু।
বক্তারা বলেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত ও কৃষি অর্থনীতিকে রক্ষায় কৃষক দলের সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। বিএনপির ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে মাঠপর্যায়ে কৃষকদের ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (দুমকি, মির্জাগঞ্জ ও পটুয়াখালী সদর) আসনে আলতাফ হোসেন চৌধুরীর দলীয় মনোনয়ন প্রত্যাশা করেন এবং তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব রিপন শরীফ, যুগ্ন আহবায়ক মিজানুর রহমান লাল মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফ, সাবেক প্রচার সম্পাদক খালিদ রাফি, জনতা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদ মৃধা, সহসভাপতি ঈসা শরীফসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আজকালের কন্ঠ/আর বি