Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১, ২০২৫ , ৩:৪৪ অপরাহ্ণ

নরসিংদী বেলাবো উপজেলার ৫৪ তম জাতীয় সমবায় দিবস অনুষ্ঠিত

লেখকঃ নিজস্ব প্রতিবেদক

” সাম্য ও সমতায় দেশ গড়ব সমবায় ” এই শ্লোগান কে সামনে রেখে ৫৪ তম জাতীয় সমবায় দিবস দেশের অন্যান্য স্থানের মত নরসিংদী বেলাবো উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে এক র‌্যালি এবং র‌্যালি পরবর্তী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ( ভূমি) আজিজ সারতাজ জায়েদ, উপজেলা সমবায় অফিসার আয়মন আরা বেগম,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো: মাহবুবুল কবির নান্নু, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যাস্থাপক মো: খলিলুর রহমান পমুখ।পরে উপজেলা নির্বাহী অফিসার সমবায়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন