Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:১৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৩১, ২০২৫ , ৫:২৫ অপরাহ্ণ

ময়মনসিংহে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ আল-মামুন: সুনাম, সততা ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত

লেখকঃ জামাল খান, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ জেলায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব মোঃ আবদুল্লাহ আল-মামুন। এর আগে তিনি দীর্ঘদিন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হিসেবে দায়িত্ব পালন করে জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় অসাধারণ দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন।

তার নেতৃত্বে জেলার অপরাধ দমন, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত কার্যক্রমে এসেছে গতি ও স্বচ্ছতা। থানাভিত্তিক টিমওয়ার্ক ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও সক্রিয় ও ফলপ্রসূ হয়েছে। মাঠপর্যায়ে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ছিল তার তীক্ষ্ণ নজরদারি এবং গঠনমূলক দিকনির্দেশনা, যা সাধারণ মানুষের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

প্রশাসন ও অর্থ শাখায় দায়িত্ব পরিবর্তনের পরও তিনি একইভাবে মানবিক, দায়িত্বশীল ও স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। পুলিশের প্রতিটি দায়িত্বকে তিনি জনগণের নিরাপত্তা ও কল্যাণের অঙ্গীকার হিসেবে মনে করেন।

ময়মনসিংহের সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ সদস্যরা সবাই তাকে একজন সৎ, নীতিবান, কর্মঠ ও শান্ত স্বভাবের কর্মকর্তা হিসেবে শ্রদ্ধা করেন। তার পেশাদারিত্ব ও মানবিক দৃষ্টিভঙ্গি ময়মনসিংহ পুলিশকে আরও শক্তিশালী ও জনমুখী করে তুলেছে।

আগামীর পথচলায় তার জন্য রইল আন্তরিক শুভকামনা। সমাজ, দেশ ও মানুষের কল্যাণে তার কর্মদক্ষতা ও নেতৃত্ব আরও সমৃদ্ধ হোক, এটাই ময়মনসিংহবাসীর প্রত্যাশা।

প্রিন্ট করুন