উলিপুর উপজেলার বুড়াবুড়ী ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদি দলের দ্বি বার্ষিক কাউন্সিল-২৫ এ সভাপতি পদে আঃকাদের শামিম ও সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান যিশু বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ছিল ৫১০ জন, এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৪৫৯ জন। সন্ধ্যা ৭টার দিকে উলিপুর উপজেলা আহবায়ক জনাব তারিক আবুল আলা ও সদস্যসচিব জনাব হায়দার আলী মিয়া স্বাক্ষরীত ফলাফল ঘোষণা করেন।
এছাড়া সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদ সহ মোট ৫ টিপদে নির্বাচন হয় মর্মে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
মোট ৫ টি পদে নির্বাচন হয় নির্বাচিত ব্যক্তিদ্বয হলেন সভাপতি পদেন আঃকাদের শামিম,সাধারন সম্পাদক পদে আসাদুজ্জামান যিশু,সিনিয়র সভাপতি পদে হায়বর আলি বিডিআর,যুগ্ম সাধারন সম্পাদক পদে মিজানুল ইসলাম হানিফ ও সাংগঠনিক সম্পাদক পদে মন্জুরুল ইসলাম, নির্বাচিত হন।