
লক্ষ্মীপুরের রায়পুরে ৬০০ পিস ইয়াবাসহ জাফর আহম্মেদ তুহিন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার কেরোয়া ইউনিয়নের মধ্যে কেরোয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক তুহিন ওই গ্রামের মৃত কবির আহমেদ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, তুহিন, মাইকেল ও মিরাজসহ একটি সিন্ডিকেট গঠন করে দীর্ঘদিন ধরে রায়পুর ও রামগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাইকারি মাদক কারবার চালিয়ে আসছিল। অভিযান চালিয়ে তুহিনকে আটক করা গেলেও সহযোগী মাইকেল ও মিরাজ পালিয়ে যায়। এ সময় তুহিনের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ও নগদ টাকা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।
রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, “আটক তুহিনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :