ময়মনসিংহ রেঞ্জে টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ অফিসার ইন চার্জ (ওসি) হিসেবে স্বীকৃতি ও পুরস্কার অর্জন করেছেন ভালুকা মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) হুমায়ুন কবির। এ অভূতপূর্ব ধারাবাহিক সাফল্যে তাঁকে অভিনন্দন জানিয়ে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠন সন্তোষ ও গর্ব প্রকাশ করেছে।
জানা গেছে, দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষায় অসামান্য দক্ষতা, জনবান্ধব পুলিশিং, দ্রুত অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান ও মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকার কারণে রেঞ্জ পর্যায়ে মূল্যায়নে তিনি টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হন।
পুরস্কার গ্রহণের পর ওসি হুমায়ুন কবির বলেন, এই সম্মান শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি ভালুকা থানার প্রতিটি সদস্য ও ভালুকার সাধারণ মানুষের সহযোগিতার স্বীকৃতি। জনগণের আস্থা ও ভালোবাসাকে মূল পুঁজি করে সামনে আরও নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে চাই।
স্থানীয় সচেতন মহল ও বিভিন্ন সামাজিক সংগঠন তাঁকে অভিনন্দন জানিয়ে বলেন, ওসি হুমায়ুন কবিরের নেতৃত্বে ভালুকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও জননিরাপত্তা নিশ্চিত হয়েছে। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধারাবাহিক সাফল্য অব্যাহত থাকবে।
আজকালের কন্ঠ/আর বি