Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২৯, ২০২৫ , ৬:২৬ অপরাহ্ণ

সোনালী ব্যাংকের দায়-সম্পদ ব্যবস্থাপনা কমিটির ২৫৩তম সভা অনুষ্ঠিত

লেখকঃ নিজস্ব প্রতিবেদক

সোনালী ব্যাংক পিএলসির দায়-সম্পদ ব্যবস্থাপনা কমিটির (অ্যালকো) ২৫৩তম সভা ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে ২৯ অক্টোবর, বুধবার অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন অ্যালকো'র চেয়ারম্যান ও ব্যাংকের এমডি অ্যান্ড সিইও জনাব মো. শওকত আলী খান। সভায় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, জেনারেল ম্যানেজারবৃন্দ ও অ্যালকো কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় ব্যাংকের সার্বিক দায় ও সম্পদের চিত্র তুলে ধরা হয় ও করণীয় বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া পূর্ববর্তী সভার সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন