Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:৪৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২৯, ২০২৫ , ১০:৩৪ পূর্বাহ্ণ

সোনার দাম এক লাফে কমলো ১০ হাজার ৪৭৪ টাকা

লেখকঃ মোঃ আরাফাত আলী

মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম প্রতি ভরিতে কমেছে সাড়ে ১০ হাজার ৪৭৪ টাকা।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে স্বর্ণের দাম সমন্বয়ের এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এবং স্থানীয় পর্যায়ে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দামের পতনের পরিপ্রেক্ষিতে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) থেকে এই নতুন দাম কার্যকর হবে।

নতুন দামে ২২ ক্যারেট মানের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১০ হাজার ৪৭৪ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকায়।

এছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে এক লাখ ৮৫ হাজার ৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৫৮ হাজার ৫৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।

আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৩১ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমা, দেশীয় চাহিদা কমে আসা এবং বিনিয়োগের পরিবর্তিত ধারা—এসব কারণেই টানা দুই দিনের ব্যবধানে স্বর্ণের দামে বড় ধরনের সমন্বয় আনলো বাজুস।

প্রিন্ট করুন