Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২৮, ২০২৫ , ৭:৫৪ অপরাহ্ণ

সিংড়ায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

লেখকঃ নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠা তাণ্ডব ও পল্টন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সিংড়া উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমির আবম আমানুল্লাহ-এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর সাইদুর রহমান।

এ সময় আরও বক্তব্য দেন জেলা কর্মপরিষদ সদস্য আফসার আলী, পৌর জামায়াতের আমির ও মেয়র প্রার্থী মাওলানা সাদরুল উলা, পৌর সেক্রেটারি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মো. আব্দুল মন্নাফ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. সেলিম খান, এবং উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন