Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:৪৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২৮, ২০২৫ , ৭:১১ অপরাহ্ণ

বাকেরগঞ্জে বিএনপির মামলায় আওয়ামী চেয়ারম্যান সহ ১১ জন কারাগারে!

লেখকঃ খান মেহেদী

বাকেরগঞ্জ থানায় দায়েরকৃত রাজনৈতিক মামলায় ঢাকা উচ্চ আদালতে জামিন নিয়েছিলেন, বাকেরগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর মোকলেছুর রহমান, পৌর যুবলীগের সভাপতি কাউন্সিলর খন্দকার জিয়াউর রহমান রিপন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম ডাকুয়া,রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বশির উদ্দিন সিকদার, ভরপাশা চেয়ারম্যান আশ্রাফুজ্জামান খান খোকন, পাদ্রীশিবপুর চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু, যুবলীগ নেতা হাফিজুল ইসলাম, কাউন্সিলর সুজন চন্দ্র দেবনাথ, ডা. হানিফ সিকদার, মামুন মেম্বার ও কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রাজু।

আজ মঙ্গলবার উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ, বরিশাল নিম্ন আদালতে স্বেচ্ছায় জামিনের আবেদন করলে। বিচারক তাদের মধ্যে নিয়ামতি ইউপি চেয়ারম্যান মাসুম মাষ্টারকে জামিন দেয় এবং বাকি ১১ জনকে বরিশাল কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন