দিনাজপুরে ডেকোরেটর শ্রমিক ইউনিয়ন (নিবন্ধন নং–২৫১৬/২০০৫)-এর পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) ১২ ঘটিকায় শহরের বন্ধন কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সভাপতি, দিনাজপুর জেলা বিএনপি। প্রধান উপদেষ্টা বাবুল আলীসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা এতে যোগ দেন।
প্রধান অতিথি বলেন,“শ্রমিক সংগঠনগুলোকে আরও শক্তিশালী করতে হবে। আমি সবসময় আপনাদের পাশে আছি। শ্রমিকদের মাথার ঘাম পায়ে পড়ার আগেই তাদের ন্যায্য মজুরি পরিশোধ করতে হবে।”
সভাপতি মো. মমিনুল ইসলাম মিজান বলেন,“আমাদের পরিচয় আমরা শ্রমিক। আমরা সবাই ভাই ভাই। একজনের সমস্যা হলে অন্যজন এগিয়ে আসব। আজকের এই আয়োজন মূলত একটি মিলনমেলা।”
সভায় সভাপতিত্ব করেন মো. মমিনুল ইসলাম মিজান, সভাপতি, দিনাজপুর ডেকোরেটর শ্রমিক ইউনিয়ন, সদর শাখা।
সঞ্চালনা করেন আব্দুল মান্নান সরকার।
সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল করিমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সমর দে, সাংগঠনিক সম্পাদক মো. হামিদুল ইসলাম, কার্যকরী সদস্য মো. আবু তারা ও দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক।
আজকালের কন্ঠ/আর বি