নেত্রকোনায় হাওর, নদী ও জলাশয়ের মাছসহ জলজ জীববৈচিত্র্য রক্ষার দাবিতে চায়না দুয়ারি জালের উৎপাদন, বিক্রি, মজুত ও ব্যবহার সম্পূর্ণ বন্ধের আহ্বান জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় মোক্তারপাড়া সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, চায়না দুয়ারি জাল নির্বিচারে ছোট মাছ, পোনা ও জলজ প্রাণী ধ্বংস করছে যার ফলে দেশের প্রাকৃতিক মাছের উৎপাদন হুমকির মুখে পড়েছে। তারা অবিলম্বে এই ক্ষতিকর জাল বন্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
মানববন্ধন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।
আজকালের কন্ঠ/আর বি