Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৩২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২৮, ২০২৫ , ১২:১১ অপরাহ্ণ

দুমকিতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লেখকঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে উৎসবমুখর পরিবেশে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা যুবদল।

বেলা ১১টার দিকে উপজেলা শহরের আল-মামুন সুপার মার্কেটের সামনে থেকে আহ্বায়ক মো. জসিম উদ্দিন হাওলাদারের নেতৃত্বে র‌্যালিটি বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাপ্ত হয় র‌্যালিটি।

র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধা, সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম হাওলাদার, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন হাওলাদার এবং মো. জসিম উদ্দিন শম্ভু।

বক্তারা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনের ঐতিহ্য, ত্যাগ ও সংগ্রামের ইতিহাস তুলে ধরেন এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও সংগঠিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলার পাঁচ ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী ব্যানার, ফেস্টুন ও শ্লোগান নিয়ে অংশগ্রহণ করেন। র‌্যালি ও আলোচনা সভা ঘিরে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন