Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২৭, ২০২৫ , ৮:০৩ অপরাহ্ণ

তারেক রহমানের ৩১ দফার আলোকেই চলবে আগামী দিনের বাংলাদেশ: খোকন তালুকদার

লেখকঃ এস এম তানবীর

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন রাষ্ট্র গঠনে আগামী দিনে তারেক রহমানের যে ৩১ দফা সেই ৩১ দফার আলোকেই চলবে আগামী দিনের বাংলাদেশ আর তারেক রহমান হবে এ দেশের নির্যাতিত মানুষের প্রতিনিধি। সোমবার বিকেলে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুর জেলা যুবদলের আয়োজন শকুনি লেকেরপাড় মুক্তমঞ্চে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সমাবেশ শেষে মুক্তমঞ্চ থেকে বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে একটি র‍্যালি বের করে শহরের প্রধান প্রধান শড়ক প্রদক্ষিণ করে ইটেরপুল গিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীরা হাতে ব্যানার,ফেস্টুনসহ ধানের শীষের শ্লোগান দেন।

এসময় মাদারীপুর জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাড. জাফর আলী মিয়া,সদস্য সচিব জাহান্দার আলী জাহান,যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুরাদ,যুব বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম,জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন,জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান জাকিরসহ জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন