Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৫০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২৭, ২০২৫ , ৭:৫৬ অপরাহ্ণ

ভোলায় জামায়াতে ইসলামী’র সমাবেশ অনুষ্ঠিত

লেখকঃ ভোলা প্রতিনিধি

৫ দফা দাবিতে হাজারো জনতার অংশগ্রহণ ভোলা সদর উপজেলার কাবিল মসজিদ সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার উদ্যোগে এক বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় শুরু হওয়া এই কর্মসূচিতে জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতা-কর্মী ও সাধারণ জণগণ অংশগ্রহণ করেন।

মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা আমীর মাস্টার জাকির হোসেন। সমাবেশটি সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি কাজী হারুনর রশীদ।

সমাবেশে বক্তব্য রাখেন ভোলা পৌরসভা আমীর জনাব জামাল উদ্দিন, উপজেলা আমীর মাওলানা কামাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা সদর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা নায়েবে আমীর অধ্যক্ষ নজরুল ইসলাম।

বক্তারা বলেন, “দেশে ইসলামী মূল্যবোধ, গণতান্ত্রিক অধিকার ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে জামায়াতে ইসলামী সবসময় শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছে।”

বক্তারা আরও বলেন জামায়াতে ইসলামী যে ৫দফা দিয়েছে তা এখন এদেশের জনগণের গণদাবিতে পরিনত হয়েছে। সুতরাং অনতিবিলম্বে পাঁচ দফা দাবি মেনে নিতে হবে।
১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট প্রদান করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা;
২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোট প্রদান করা;
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা;
৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা;
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।।

এ সময়ে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার শহর প্রদক্ষিণ করে শেষ হয়।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন