Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:৫১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২৭, ২০২৫ , ৬:২৫ অপরাহ্ণ

দেবিদ্বারে ভিশন এম্পোরিয়ামের ড্রিম হোম ক্যাম্পেইনে টিভি কিনে গাড়ি পেলেন মিঠুন সূত্রধর

লেখকঃ শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লা দেবিদ্বারে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল-এর ইলেকট্রনিক্স পণ্যের বিক্রয় কেন্দ্র ভিশন এম্পোরিয়াম আয়োজিত “ড্রিম হোম অফার সিজন–২” ক্যাম্পেইনে লটারির মাধ্যমে পুরস্কার হিসেবে একটি গাড়ি জিতেছেন কাঠমিস্ত্রি মিঠুন সূত্রধর।

দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর গ্রামের গোপাল সূত্রধরের ছেলে মিঠুন সূত্রধর ভিশন এম্পোরিয়াম থেকে মাত্র ১৬,৫০০ টাকায় একটি টেলিভিশন কিনে এই লটারিতে অংশ নেন এবং সৌভাগ্যক্রমে গাড়িটি জিতে নেন।

রোববার রাতে দেবিদ্বার নিউমার্কেটের ভিশন এম্পোরিয়ামের সামনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে লটারির বিজয়ী মিঠুন সূত্রধরের হাতে গাড়ির চাবি তুলে দেন ভিশন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিশন এম্পোরিয়ামের চিফ অপারেটিং অফিসার কে. এম. শামসুজ্জামান নয়ন, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (হেড অব সেলস) রাসেল আহমেদ, আরএফএল রিটেইল চেইনের হেড অব মার্কেটিং মো. শফিকুল ইসলাম, এরিয়া ম্যানেজার মো. আবু বক্কর, দেবিদ্বার ভিশন এম্পোরিয়ামের ম্যানেজার মো. নিশাদুর রহমান, কন্টেন্ট কিউরেটর ইসরাত জাহান মিতুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গাড়ি জিতে আনন্দ প্রকাশ করে মিঠুন সূত্রধর বলেন,আমি কখনও ভাবিনি ১৬,৫০০ টাকার টিভি কিনে আমি গাড়ি পাব! ভিশন এম্পোরিয়ামের প্রতি আমি কৃতজ্ঞ। এমন সুযোগ পেয়ে আমি সত্যিই আনন্দিত।”

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিশন এম্পোরিয়ামের চিফ অপারেটিং অফিসার কে. এম. শামসুজ্জামান নয়ন বলেন,এই ক্যাম্পেইন ভিশন ইলেকট্রনিক্স তথা ভিশন এম্পোরিয়ামকে ক্রেতাদের কাছে আরও জনপ্রিয় করে তুলবে। দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্রেতাদের কাছে আধুনিক মানের ইলেকট্রনিক্স পণ্য পৌঁছে দিতে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। প্রতি সপ্তাহে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এবং পুরস্কার তুলে দেওয়া হবে। মাত্র ৫,০০০ টাকার পণ্য কিনলেই ক্রেতারা এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন।”

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন