Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:২০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২৭, ২০২৫ , ৪:৪৩ অপরাহ্ণ

ভোলা সরকারি কলেজে ছাত্রশিবিরের কোরআন বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

লেখকঃ মোঃ শেখ ফরিদ, ভোলা জেলা প্রতিনিধি

ভোলা সরকারি কলেজে ছাত্রশিবিরের কোরআন বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আজ দুপুর ১২টায় ভোলা সরকারি কলেজের ৪০০৩ নং হলরুমে ইসলামী ছাত্রশিবির আয়োজিত কোরআন বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

“আল-কোরআন পড়বো, নিজের জীবন গড়বো” — এই মূলনীতির প্রত্যয় অনুষ্ঠিত প্রোগ্রামের সভাপতিত্ব করেন কলেজ সভাপতি ইমরান হোসেন নাবিল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার প্রায় ২২ লক্ষ মানুষের যৌক্তিক দাবি আদায়ের অন্যতম প্রতিনিধি ও ইসলামী ছাত্রশিবির ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল-আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখা প্রকাশনা সম্পাদক সোহাগ ওসমান, ছাত্রঅধিকার সম্পাদক আরিফ আহমেদ, কলেজ থানা শিবিরের নেতৃবৃন্দসহ অন্যান্য অতিথিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল-আমিন বলেন,পবিত্র কোরআন ও হাদিস থেকে আমরা জানতে পারি, মুহাম্মদ (সা.) ছিলেন আদর্শ নেতা ও মানবজাতির মহান শিক্ষক। তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন এবং সে দ্বীনের আলোকে নিজের জীবন, পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালনা করেছেন। তিনি রাষ্ট্রনায়ক, সেনানায়ক ও সমাজ সংস্কারক হিসেবে ছিলেন অনন্য।”]

তিনি আরও বলেন, আসুন আমরা কোরআন পড়ি এবং নিজেদের জীবন গঠন করি। আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠি।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন