Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৪৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২৭, ২০২৫ , ২:৫৫ অপরাহ্ণ

নেত্রকোণায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

লেখকঃ সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোণায় বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে।

সোমবার সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জমায়েত হতে থাকেন জেলা শহরে।

এরপর জেলা যুবদলের নেতৃবৃন্দের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় নেত্রকোণা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, সাবেক সাংগঠনিক সম্পাদক হাসনাত হাসান সৈকতসহ বিভিন্ন উপজেলা, পৌর ও ওয়ার্ড যুবদলের নেতারা উপস্থিত ছিলেন।

নেতারা বলেন, “যুবদল গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সবসময় অগ্রভাগে ছিল এবং থাকবে। দেশ ও মানুষের অধিকার আদায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন