Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২৭, ২০২৫ , ২:৩৭ অপরাহ্ণ

নাটোরে যুব দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লেখকঃ নাটোর প্রতিনিধি

জাতীয় ও দলীয় পতাকা উত্তলন ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্যে দিয়ে নাটোরে যুব দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

আজ সোমবার বেলা ১২ টার দিকে নাটোর শহরের আলাইপুর উপ-রশহর মাঠ থেকে জেলা যুবদলের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কানাইখালী প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন , জেলা বিএনপির যুগ্ন আহবায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরি, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব,জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, শহিদুল্লাহ সোহেল, জেলা যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম,সাধারন সম্পাদক আনিসুর রহমান আনিস,সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ সহ যুবদলের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে সদর হাতাপাতালে জেলা যুবদলের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন