Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৫৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২৭, ২০২৫ , ১১:০০ পূর্বাহ্ণ

৩১ দফা প্রচারণায় জাসাসের উদ্যোগে মুরাদনগরে লিফলেট বিতরণ ও গণসংযোগ

লেখকঃ কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও পাঁচবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নির্দেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) মুরাদনগর উপজেলা শাখা।

রোববার (২৬ অক্টোবর) বিকেলে বাবুটিপাড়া ইউনিয়ন জাসাসের আয়োজনে ইউনিয়নের ইলিয়টগঞ্জ বাজার, কালাডুমুর বাজার, রামপুর ও তালতলা মার্কেট এলাকায় এ লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।

উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক আবদুর রহিমের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা জাসাসের আহ্বায়ক আবু বকর, সদস্য সচিব আব্দুস সামাদ, যুগ্ম আহ্বায়ক আমান উল্লাহ, কামাল হোসেন ভূঁইয়া ও গাজী শাহজাহান।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা জামাল মেম্বার, উপজেলা জাসাসের সদস্য মো. সুমন, রোবেল হোসেন, শাহাজুদ্দিন আহমেদ, বাবুটিপাড়া ইউনিয়ন জাসাস নেতা মো. শাহিন, রবিউল হোসেন, আনিছুর রহমান, আ. হালিম, মিল্লাদ হোসেন, আলমগীর সরকার, বাচ্চু মিয়া, সায়মন ইসলাম, জয়নাল, শাহজাহান, রিপন, শিপু, মোজাম্মেল, ইব্রাহিম, সাগর, মহিউদ্দিন, জিহান, তানভীর, সজীব, ইলিয়াস, ইসমাইল, মো. বাদশা, রাসেল প্রমুখ।

গণসংযোগে নেতারা বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হবে।
তারা আরও বলেন, জাসাসের নেতাকর্মীরা এই কর্মসূচির মাধ্যমে জনগণের মাঝে বিএনপির লক্ষ্য, আদর্শ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরছেন—যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার পথ সুগম করবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন