Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:১৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২৬, ২০২৫ , ৮:৩০ অপরাহ্ণ

থানচিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জামায়াতে ইসলামীর নগদ অর্থ সহায়তা প্রদান

লেখকঃ বান্দরবান প্রতিনিধি

বান্দরবান জেলাধীন থানচি উপজেলার বলিবাজারে আকস্মিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকার পরিদর্শন করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলার আমির আব্দুচ সালাম। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারদের নগদ ৬ হাজার টাকা করে মোট ৭৮ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

রবিবার (২৬ অক্টোবর) বিকাল ২ ঘটিকায় সময় অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত বলিবাজারে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও অন্যান্যদের খোঁজ খবর নেন এবং তাদের সাথে কথা বলেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন” বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবানের নায়েবে আমির ও সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডভোকেট আবুল কালাম। বান্দরবান জেলা ছাত্র শিবির এর সভাপতি শামছু উদ্দিন। বলিবাজারের বাজার চৌধুরী বাশৈচিং চৌধুরী। বলিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়া অং মার্মা’সহ স্থানীয় জনপ্রতিনিধি, বাজার কমিটির সভাপতি ও ক্ষতিগ্রস্ত দোকান মালিকসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসময় আমির আব্দুচ সালাম বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ফায়ার সার্ভিস না থাকলে বাজারের অন্যান্য দোকান গুলিও পুড়ে ছাই হতো। আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতা আসলে বাজার অগ্নিকান্ড থেকে রক্ষা পেতে সকল নাগরিকদের সাথে আলোচনা ক্রমে নাগরিকদের চাহিদা পুরনে আপ্রাণ চেস্টা করবো।

আরও বলেন জামায়াত কোন ধর্ম বর্ন ভেদাভেদ রাজনীতি করেনা, সকল সম্প্রদায়ের জন্য একটি নিরাপদ রাস্ট্র বিনির্মান করা হবে। জামায়াত ইসলামী সকল ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। প্রাথমিকভাবে ৬ হাজার দিলে ও ভবিষ্যতে আরও ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি। পরিদর্শন শেষে তারা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন