Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২৬, ২০২৫ , ৮:০৮ অপরাহ্ণ

নাটোরে ইন্ডাস্ট্রিয়ালিস্টস বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত

লেখকঃ নাটোর প্রতিনিধি

ইন্ডাস্ট্রিয়ালিস্টস বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন নাটোরে ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে নাটোর জেলা ইন্ডাস্ট্রিয়ালিস্টস বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

ইন্ডাস্ট্রিয়ালিস্টস বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নাটোর জেলা সভাপতি ও রাজশাহী আঞ্চলিক সেক্রেটারী মোঃ আতিকুল ইসলাম রাসেল সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ইন্ডাস্ট্রিয়ালিস্টস বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জেলা ইন্ডাস্ট্রিয়ালিস্টস বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম,ইন্ডাস্ট্রিয়ালিস্টস বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জেলা উপদেষ্টা অধ্যাপক মোঃ ইউনুস আলী, রাজশাহী আঞ্চলিক ইন্ডাস্ট্রিয়ালিস্টস বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ মোঃ মাহবুবুল আহসান বুলবুল প্রমুখ।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন