Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২৬, ২০২৫ , ৫:৩৪ অপরাহ্ণ

ময়মনসিংহে ভারতীয় কম্বলসহ পণ্য জব্দ: পুলিশের বিশেষ অভিযান

লেখকঃ নিজস্ব প্রতিবেদক

অদ্য শনিবার (২৫ অক্টোবর ২০২৫) ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানাধীন ৩ নং পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে ভারতীয় কম্বলসহ একটি চালান জব্দ করা হয়েছে।

এসআই সোহেল রানার নেতৃত্বে তার টিম সিকে ঘোষ রোডের ছায়াবানী সিনেমা হলের সামনে অভিযান পরিচালনা করে ৫০ পিস ভারতীয় কম্বল জব্দ করে,

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এবং আসামী মোঃ শাওন পলাতক।

জব্দকৃত কম্বলগুলো অবৈধভাবে সীমান্ত এলাকা থেকে এনে স্থানীয় বাজারে বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে নিশ্চিত করেছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই সোহেল রানা।

তিনি আরও জানান, অবৈধ পণ্য চোরাচালানের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন