পটুয়াখালীর চারটি আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী ৮ নেতা ডাক পেলেন গুলশানে। সবার সঙ্গে সরাসরি কথা বলবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় রাজধানীর গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হবে এ বৈঠক।
ধারণা করা হচ্ছে, এ বৈঠকের পর শুরু হবে চূড়ান্তভাবে মনোনয়ন পাওয়া প্রার্থীদের সবুজ সংকেত দেওয়ার কাজ। চলতি মাসের শেষ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই সংকেত পাবেন প্রার্থীরা।
পটুয়াখালী জেলা থেকে ডাক পেয়েছেন- পটুয়াখালী-১ (সদর-দুমকী-মির্জাগঞ্জ) থেকে পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী। পটুয়াখালী-২ (বাউফল) থেকে কেন্দ্রীয় বিএনপির সহদপ্তর সম্পাদক মুনির হোসেন, সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার। পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) থেকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন ও পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) থেকে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন ও কলাপাড়া বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির।
আজকালের কন্ঠ/আর বি