জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে খুলনা ডিভিশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন -এর আগামী এক বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।২৩ অক্টোবর (বৃহস্পতিবার) এই কমিটি ঘোষণা করা হয়েছে । কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২১-২০২২ সেশনের ফোকলোর বিভাগের মোঃ আবু জাহিদ মল্লিক । সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ২০২১-২০২২ সেশনের পপুলেশন সায়েন্স বিভাগের মোঃ এলাহী মঞ্জুর ইমন, সাংগঠনিক সম্পাদক দ্বীপ দাস, অর্থ সম্পাদক তানভীর আহমেদ তুর্য, দপ্তর সম্পাদক শোভন বিশ্বাস, প্রচার সম্পাদক গালিব হাসান। এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা বিভিন্ন দায়িত্বে স্থান পেয়েছেন।
সভাপতি মোঃ আবু জাহিদ মল্লিক বলেন, “সভাপতি শুধু একটি পদ নয় বরং এটি এক বিশাল দায়িত্ব, এক আস্থার প্রতীক। এতো ছোট কাধে এত বড় দায়িত্ব দেওয়া হয়েছে। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো যেন আপনাদের আস্থার প্রতিদান দিতে পারি এবং খুলনা অ্যাসোসিয়েশনের ঐতিহ্য, সংস্কৃতি ও মূল্যবোধকে বিশ্ববিদ্যালয়ের বাইরেও ছড়িয়ে দিতে পারি। সমাজসেবামূলক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে খুলনার সুনাম আরও উজ্জ্বল করতে পারি।
গভীর ভাবে কৃতজ্ঞতা জানাই সেসকল ভাইদের যাদের হাত ধরে খুলনা ডিভিশনাল স্টুডেন্ট এসোসিয়েশন আজকের এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আমাদের এই পথচলায় আমার প্রিয় শিক্ষকবৃন্দ, কর্মকতা-কর্মচারী বন্ধু-বান্ধব, সিনিয়র-জুনিয়র সকলের সার্বিক সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।”
সাধারণ সম্পাদক মোঃ এলাহী মঞ্জুর ইমন বলেন, “এটা আমার জন্য একদিকে গর্বের, অন্যদিকে বড় একটি দায়িত্বও বটে। আমাদের প্রিয় শিক্ষকবৃন্দ, সিনিয়র ও জুনিয়র ভাইবোনদের সহযোগিতা ও পরামর্শ নিয়ে আমরা আমাদের এসোসিয়েশনকে আরও ঐক্যবদ্ধ, প্রাণবন্ত এবং কার্যকর করে তুলবো। যাঁরা শুরু থেকে খুলনা ডিভিশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের জন্য পরিশ্রম করেছেন, তাদের প্রতিও গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
উল্লেখ্য ,খুলনা ডিভিশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (KDSA) ২০১৬ সালে প্রতিষ্ঠিত একটি শিক্ষার্থী সংগঠন। এটির মূল লক্ষ্য হলো খুলনা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, সহযোগিতা এবং সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রাখা। এছাড়াও সমাজসেবামূলক কার্যক্রম, মানবিক কর্মকাণ্ড এবং শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব ও দলীয় সমন্বয় বৃদ্ধি করাও এই অ্যাসোসিয়েশনের মূল উদ্দেশ্য।