Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:১০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২৫, ২০২৫ , ১০:৪০ পূর্বাহ্ণ

লক্ষ্মীপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন

লেখকঃ জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে আগামীকাল ২৫ অক্টোবর (শনিবার) বেলা ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠান। ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে শুরু হবে জেলার অন্যতম এই মর্যাদাপূর্ণ ফুটবল আসর।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন পুলিশ সুপার আক্তার হোসেন এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক ওয়াহিদ চৌধুরী হ্যাপি। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সম্রাট খীসা।

জেলা প্রশাসনের আয়োজনে এ টুর্নামেন্টে জেলার পাঁচ উপজেলার বাছাইকৃত দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে লক্ষ্মীপুর সদর উপজেলা একাদশ বনাম রামগঞ্জ উপজেলা একাদশ।

ক্রীড়াপ্রেমিক সকলকে বেলা ২টা ৩০ মিনিটে জেলা স্টেডিয়ামে উপস্থিত থেকে উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধনী ম্যাচ উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন