Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২১ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২৪, ২০২৫ , ৯:৫১ অপরাহ্ণ

বিএনপি’র’র ৩১ দফা বাস্তবায়নে বাকেরগঞ্জ যুবদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ

লেখকঃ নিজস্ব প্রতিবেদক

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র পুনর্গঠনের ৩১ দফা জনগণের মাঝে প্রচারের লক্ষ্যে বাকেরগঞ্জ যুবদলের পক্ষ থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

শুক্রবার (২৪ সে অক্টোবর) বিকেলে বাকেরগঞ্জ বড়পাশা ইউনিয়নের বিভিন্ন বাজারে শতাধিক নেতাকর্মী, সমর্থকদের সাথে তিনি এই কর্মসূচি পালন করেছেন। গণসংযোগে উপস্থিত ছিলেন।

বাকেরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ এনায়েত হোসেন খান বিপু, সদস্য সচিব সাইদুর রহমান রুবেল জোমাদ্দার, সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল হুদা সুমন, যুগ্ম আহবায়ক আবুল কালাম, সাদস্য মিনহাজুল ইসলাম সুজন, মামুন হাওলাদার পলাশ সহ যুবদলের শতাধিক নেতাকর্মী

গণসংযোগকালে বাকেরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ এনায়েত হোসেন খান বিপু বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা একটি আধুনিক, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা। এটি জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্র পুনর্গঠনের একটি সুনির্দিষ্ট দিকনির্দেশনা। ৩১ দফা বাস্তবায়ন সময়ের দাবি।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন