Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:১৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২৪, ২০২৫ , ৭:৩৮ অপরাহ্ণ

ক্রীড়ার মাধ্যমে তরুণ সমাজকে গড়ে তুলতে হবে: সাইফুল

লেখকঃ শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লা দেবিদ্বার উপজেলা হিলফুল ফুজুল আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনে দেবিদ্বার পৌরসভা আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবিদ্বার পৌরসভা বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহ-সচিব ডা. গোলাম জিলানী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি ও দেবিদ্বার উপজেলা জাতীয় সংসদ নির্বাচনের মনোনীত প্রার্থী মোঃ সাইফুল ইসলাম শহীদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামী’র সহ-সচিব অধ্যাপক লোকমান হাকিম ভূঁইয়া, দেবিদ্বার উপজেলা জামায়াতে ইসলামী’র আমির অধ্যাপক শহিদুল ইসলাম, পৌর জামায়াতে ইসলামী’র আমির ফেরদৌস আহমেদ, পৌর সেক্রেটারি মোহাম্মদ অলিউল্লাহ, এবং রুস্তম খান ট্যুর অ্যান্ড ট্রাভেলস-এর স্বত্বাধিকারী সাংবাদিক রুস্তম খানসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ সাইফুল ইসলাম শহীদ বলেন,ক্রীড়া মানুষের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখা সম্ভব। আমাদের তরুণ প্রজন্মই আগামী দিনের ভবিষ্যৎ—তাদের সঠিক পথে এগিয়ে নিতে ক্রীড়া ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই।”

তিনি আরও বলেন, আমরা চাই দেবিদ্বারকে একটি শান্তিপূর্ণ, শিক্ষিত ও ক্রীড়াপ্রেমী পৌরসভা হিসেবে গড়ে তুলতে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও প্রসারিত হবে—এটাই আমাদের প্রত্যাশা।”

উদ্বোধনী খেলায় স্থানীয় বিভিন্ন ওয়ার্ডের দল অংশগ্রহণ করে। মাঠজুড়ে উপস্থিত ছিল দর্শকদের উচ্ছ্বাস ও উৎসবের আমেজ।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন