Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:৪৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২৪, ২০২৫ , ৬:৩৫ অপরাহ্ণ

রাজারহাট থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ১১জন আসামি গ্রেপ্তার

লেখকঃ মোঃ রেজাউল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

রাজারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে আদালতের ওয়ারেন্টভুক্ত (১১) এগারোজন আসামি গ্রেপ্তার হয়েছে।

গত বৃহস্পতিবার ২৪অক্টোবর দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীদের গ্রেপ্তার করে থানা পুলিশ।

ওয়ারেন্টভুক্ত গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, মো:হামিদুজ্জামান, মেহেদি হাসান, মুক্তা বেগম, আনোয়ার হোসেন, নূরনবী মিয়া,জুয়েল মিয়া, শাকিব ইসলাম, ইমরান হাসমিত, মনসুর আলী, মো: মনির ও সাইদুজ্জামান আঙ্গুর।

রাজারহাট থানা অফিসার ইনচার্জ(ওসি)মো: নাজমুল আলম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন অর্থ আত্মসাৎ, পারিবারিক আদালত, চুরি ও নারী নির্যাতন মামলায় ওয়ারেন্টভুক্ত এগারোজন আসামি গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন