Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২৪, ২০২৫ , ৫:৩২ অপরাহ্ণ

বড়াইগ্রামে পুকুরে খাবার দেওয়ার চাড়িতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

লেখকঃ মোঃ সাহাবুল আলম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের দারিকুশী গ্রামে ঘটেছে এক হৃদয়বিদারক দুর্ঘটনা। পুকুরে মাছের খাবার দেওয়ার চাড়িতে পড়ে প্রাণ হারিয়েছে আলী হোসেন নামে মাত্র দেড় বছরের এক শিশু।

শুক্রবার সকাল ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত আলী হোসেন দারিকুশী গ্রামের নাইম হোসেনের একমাত্র সন্তান।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির উঠানে খেলা করছিল ছোট্ট আলী। পরিবারের অজান্তে সে পুকুরপাড়ে চলে যায় এবং খাবার দেওয়ার চাড়িতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে পানির ভেতর থেকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হঠাৎ এ মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শিশুটির মা-বাবার আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের বাতাস।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন