Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২৪, ২০২৫ , ৪:৪৮ অপরাহ্ণ

লোহাগড়ায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

লেখকঃ কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকাল ৫ টায় লোহাগড়া থানা চত্বরে অফিসার ইনচার্জ (ওসি) মো: শরিফুল ইসলামের সভাপতিত্বে ও এসআই তারক বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, ইমাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, শিক্ষক, ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইলের পুলিশ সুপার মো. রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. রকিবুল ইসলাম, লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায়।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম ফেরদৌস রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, নড়াইল জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা আলমগীর হোসেন, নড়াইল জেলা বিএনপির সাবেক তাঁত ও উপজাতি বিষয়ক সম্পাদক ও লোহাগড়া উপজেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ওনার এসোসিয়েশনের সভাপতি কাজী মোরাদ হোসেন, নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন মোল্যা, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মিরাজ ফকির, ইমাম মোস্তফা কামাল, হাফেজ আব্দুর রহমান, ফেরদৌস শেখ, কাজী মিজু আহমেদ, ইকরাম মৃধা, মশিয়ার রহমান, মাওলানা সিরাজুল ইসলাম, সাংবাদিক সরদার রইচ উদ্দীন টিপু, ইঞ্জিঃ তাইবুল হাসানসহ প্রমূখ।

পরে পুলিশ সুপার লোহাগড়া উপজেলার দাঙ্গা প্রবন এলাকা পার মল্লিকপুর গ্রামের দীর্ঘ দিনের বিবাদ নিরসনের জন্য উভয় পক্ষের গ্রাম প্রধানদের হাতে হাত মিলিয়ে দেন যেন আজকের পর থেকে আর কখনো দাঙ্গা ফ্যাসাদ না করার প্রত্যয় ব্যক্ত করেন গ্রাম প্রধানরা।

পুলিশ সুপার আরও বলেন, আজ আপনারা কাকে খুন করছেন, হয়তো সে আপনার ভাই, চাচা অথবা নিকটতম আত্মীয়। আমরা এলাকার শান্তির লক্ষে মিলেমিশে আগামীর সুখী সমৃদ্ধি দেশ গড়বো এটাই আমাদের প্রত্যাশা। নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতিতে অবস্থানে রয়েছে ।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন