Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:১৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২৩, ২০২৫ , ১১:১৮ অপরাহ্ণ

ময়মনসিংহে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লেখকঃ নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহ সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে আজ অনুষ্ঠিত হয়েছে “পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয়” শীর্ষক কর্মশালা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব ইতোমধ্যেই আমাদের জীবন, কৃষি ও অর্থনীতিতে পড়েছে। এখনই সম্মিলিত উদ্যোগের মাধ্যমে পরিবেশ রক্ষা না করলে ভবিষ্যৎ প্রজন্ম ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হবে। তিনি পরিবেশবান্ধব জীবনযাপনে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

কর্মশালায় পরিবেশ বিশেষজ্ঞ, সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। বক্তারা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন, বৃক্ষরোপণ এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের মাঝে পরিবেশবান্ধব কর্মপরিকল্পনা বিষয়ক আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন