Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:৩১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২৩, ২০২৫ , ৫:২৭ অপরাহ্ণ

ময়মনসিংহে বন্ধু সংঘ মন্দিরে হামলা ও মূর্তি ভাঙচুর, তিনজন আহত গ্রেফতার ১

লেখকঃ নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহ শহরের বন্ধু সংঘ মন্দিরে বৃহস্পতিবার রাতে শ্যামা পূজা উপলক্ষে প্রস্তুতির সময় দুর্বৃত্তদের হামলায় অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। এসময় মন্দিরের পূজার মণ্ডপে স্থাপিত দেবী কালীমূর্তিও ভাঙচুর করা হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ আবদুল্লাহ আল মামুন এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শিব্বিরুল ইসলাম। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পুলিশ জানায়, ঘটনার পর কোতোয়ালী মডেল থানার একটি টিম তাৎক্ষণিক অভিযান চালিয়ে মামুন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, ধর্মীয় সম্প্রীতি নষ্টের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না।”

স্থানীয় হিন্দু সম্প্রদায় ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত বিচারের দাবি করেছে।

তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করবে পুলিশ বলে জানানো হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন