Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:১৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২৩, ২০২৫ , ১:১৫ অপরাহ্ণ

তজুমদ্দিনে যৌথবাহিনীর অভিযানে গরুচোর চক্রের দুই হোতা আটক

লেখকঃ মোঃ মনির খান, তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি

ভোলার তজুমদ্দিন উপজেলায় নৌবাহিনী,কৌষ্টগার্ড ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী অভিযান চালিয়ে বহুল আলোচিত গরুচোর চক্রের দুই ওয়ারেন্টভূক্ত আসামী কে গ্রেপ্তার করেছে।

২২ অক্টোবর (বুধবার) ভোর রাতে তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কাজিকান্দি গ্রামে এ অভিযান চালান যৌথ বাহিনীর একটি চৌকস দল। আইনশৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিরোধের ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিনা করেন তজুমদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাব্বত খান ও তজুমদ্দিন নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার ও তজুমদ্দিন কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার এর নেতৃত্বে।

গ্রেপ্তারকৃত হলেন ওই গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে রিয়াজ (৩৬), ও সফিকের ছেলে রাসেদ (২৫) তজুমদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাব্বত খান জানান,আটককৃতদের নামে অপহরন মামলায় ওয়ারেন্ট রয়েছে।এছাড়াও তাদের নামে একাদিক মামলা রয়েছে এবং বিভিন্ন এলাকায় গরু, ছাগল ও ঘরবাড়ি চুরির একাধিক অভিযোগ থাকায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে এই অভিযান চালানো হয়।

নৌবাহিনীর কন্টিনজেন্ট সূত্রে জানান,সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন