Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২৩, ২০২৫ , ১০:৫৪ পূর্বাহ্ণ

বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর মাস্টার প্যারেড অনুষ্ঠিত

লেখকঃ মোঃ ফয়সাল আহমেদ, বরিশাল জেলা প্রতিনিধি

২২ অক্টোবর ২০২৫ খ্রিঃ সকাল ০৮:০০ টায় বিএমপি’র রুপাতলিস্থ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম মহোদয়।

পরিদর্শন কালে তিনি অফিসার-ফোর্সদের সার্বিক শৃঙ্খলা ও ড্রেসরুলস এর বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। এ সময় তিনি অফিসার-ফোর্স এর পেশাদারিত্ব, উত্তম ব্যবহার, নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা ও প্যারেড অনুশীলন এর উপর গুরুত্ব আরোপ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোঃ আব্দুল হান্নান, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) জনাব সুশান্ত সরকার, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক/সিএসবি ), জনাব মোঃ শরফুদ্দীন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ ইমদাদ হুসাইন সহ বিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন