নাটোরে আগামী ২৭ শে অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে ৪ নং লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন ৬,৭,৮,৯ নং ওর্য়াড যুবদল আয়োজিত মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে নাটোর সদর উপজেলা র ৪ নং লক্ষীপুর খোলাবাড়ি ইউনিয়নের ৬,৭,৮,৯ নং ওর্য়াড যুবদলের আয়োজনে মতবিনিময় ও প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক,নাটোর সদর থানা যুবদলের সভাপতি আব্দুস সালাম,নাটোর কৃষকদলের সাবেক আহবায়ক মফিজুর রহমান মফিজ,সাবেক আহবায়ক ৪ নং লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের সামসুদ্দিন আহম্মেদ,নাটোর জেলা যুবদলের সহ সভাপতি কাবির কাঙ্গাল,৪ নং লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের সভাপতি রেজাউল করিম,৯ নং ওর্য়াড যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ,সাধারন সম্পাদক মাসুদ রানা, ৪ নং লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক ও মোঃ নয়ন খান সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/আর বি