
দিনাজপুর জেলার খানসামা উপজেলার ২নং ভেড়ভেড়ী ইউপির ভেড়ভেড়ী নাওথোয়ার পাড় এলাকায় শত্রুতা করে পিতার ওয়ারিশ সূত্রে ৩কণ্যার প্রাপ্ত সম্পত্তির ৬৪ শতক আমন ধান ক্ষেতে আগাছা নাশক বিষ স্প্রে করে ধান ক্ষেত নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা যায়, মোহাম্মদ আজহার আলীর পুত্র গোলাম হোসেন (৩৫) বাদী হয়ে খানসামা উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে পাঁচজনকে বিবাদী করে লিখিত অভিযোগ ২২ অক্টোবর দুপুর ২ টার পর দাখিল করেছেন। বিবাদী হলেন ১। মজিবর রহমান (৭০) পিতা মৃতঃ জফুর আলী২। রফিকুল ইসলাম (৪২)৩।গোলাম রব্বানী (৩৯) উভয়ের পিতা মজিবর রহমান।৪। মোশারফ হোসেন (৩৫)৫।মুস্তাফিজুর রহমান (৩২) উভয়ের পিতা একরামুল হক। সাং ভেড়ভেড়ী (কচি সরকার পাড়া) খানসামা, দিনাজপুর। ক্ষতিগ্রস্ত ফসলি জমির খতিয়ান নং- ৭৯২, দাগ নাং- ৮৬৪,জমির ধরণ- দলা, পরিমাণ ৬৪ শতাংশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাদি জানান থানায় মামলা করার জন্য প্রস্তুতি চলছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :