Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:০৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২২, ২০২৫ , ৬:০৫ অপরাহ্ণ

নাটোরে আগামী ২৬ তারিখে রুহুল কবির রিজভীর আগমন উপলক্ষ্যে ওলামা দলের প্রস্ততি সভা অনুষ্ঠিত

লেখকঃ নাটোর প্রতিনিধি

নাটোর জেলার কৃতি সন্তান সাবেক এমপি সাবেক মন্ত্রী ও গণমানুষের নেতা এ্যা. এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু মহোদয় নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার ইমাম,মুয়াজ্জিন, ও ওলামা মাশায়েখদের সাথে মতবিনিময় উপলক্ষ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রুহুল কবির রিজভী এ উপলক্ষ্যে ওলামা দলের প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা ১০ টার দিকে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে ওলামা দলের আয়োজনে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব,মোস্তাফিজির রহমান শাহিন, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম,ওলামা দলের রিয়াজুল হক মমিন,সাধারন সম্পাদক হাফেজ মাওলানা মোঃ শফিকুল ইসলাম সহ আলেম ওলামারা।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন