বাংলাদেশ আওয়ামী লীগের (পটুয়াখালী-২)বাউফলের সাবেক ৮ বার এমপি ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজ, তার স্ত্রী দেলোয়ারা সুলতানা ফিরোজ ও বড় ছেলে রায়হান শাকিবের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক পৃথক তিনটি মামলা দায়ের করেছেন।
পটুয়াখালী দুর্নীতি দমন কমিশন (দুদক) এর উপ-পরিচালক তানভীর আহমদ বাদী হয়ে মঙ্গলবার (২১ অক্টোবর-২৫) এ মামলা দায়ের করেন। (মামলা নং যথাক্রমে মামলা নং-৬, তারিখ-২১/১০/২৫ খ্রি., মামলা নং-৭, তারিখ-২১/১০/২৫ খ্রি. ও মামলা নং-৫, তারিখ-২১/১০/২৫ খ্রি.)।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামি আসম ফিরোজ, সাবেক চিফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ; পিতা: মো. ইদ্রিস মিয়া, মাতা: আসাফুননেছা, জাতীয় পরিচয়পত্র নম্বর: ২৮৪১৯৮৮৯৬৩, জন্ম তারিখ: ০১/০২/১৯৫৩ খ্রি., বর্তমান ঠিকানা: গ্রাম/রাস্তা: ওয়ার্ড নং-০৯, ডাকঘর: বাউফল, উপজেলা-বাউফল, জেলা-পটুয়াখালী; স্থায়ী ঠিকানা: গ্রাম/রাস্তা-কালাইয়া, পোস্ট-কালাইয়া, উপজেলা-বাউফল, জেলা-পটুয়াখালী। সরকারি কর্মচারী হয়েও জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ৩,২৯,২৬,৪৮৪/- টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
আজকালের কন্ঠ/আর বি